গল্পে গল্পে বাংলা উপসর্গ মনে রাখার সহজ উপায়

উপসর্গ কাকে বলে? যেসব বর্ণ বা বর্ণের সমষ্টি ধাতু এবং শব্দের আগে বসে সাধিত শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ কিংবা সংকোচন ঘটায়, তাদের বলা হয় উপসর…

বাংলা সাহিত্যের টুকিটাকি (১ম পর্ব)

১. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন হলো? উত্তরঃ চর্যাপদ। ২. আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবির নাম কী? উত্তরঃ আলাওল। ৩. যুগসন্ধি…

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ

আস্‌সালামুআলাইকুম, প্রাথমিক শিক্ষাসহ দেশের সার্বজনীন শিক্ষা কার্যক্রমকে আরো উন্নত ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর।

মনকে শান্ত রাখতে অবলম্বন করুন ৫টি কৌশল

বর্তমানে সবকিছুই প্রতিদন্ধীতাপূর্ণ হয়ে যাচ্ছে। আর এই প্রতিযোগীতায় অবর্তীর্ণ হয় লাখো মানুষ। কিন্তু জয়ী হয় শুধুমাত্র তারাই যারা প্রয়োজনের মুহুর্তে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে পারে, মনে রাখতে পারে সম্পূর্ণ নিয়ন্ত্রনে।

জানুন সফলতার পিছনে কাজ করা ১২টি গুণ সম্পর্কে

জীবনের সফলতার মুখ কে না দেখতে চায় বলুন? এই সফলতা পাওয়ার জন্যই মানুষ প্রতিনিয়ত সামনের দিকে ছুটে চলেছে। কিন্তু বেশিরভাগ সময়েই সফলতা থেকে যায় অ

Bangla Literature লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Bangla Literature লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫

গল্পে গল্পে বাংলা উপসর্গ মনে রাখার সহজ উপায়

বাংলা উপসর্গউপসর্গ কাকে বলে?

যেসব বর্ণ বা বর্ণের সমষ্টি ধাতু এবং শব্দের আগে বসে সাধিত শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ কিংবা সংকোচন ঘটায়, তাদের বলা হয় উপসর্গ। যেমনঃ প্র, পরা, নির, পরি ইত্যাদি।

একটা গল্প শুনিঃ  
পাতি নামের মেয়েটি অজ, মূর্খ, অঘারাম। সাহা নামের ছেলেটি অনার্স পাশ। এদের আকদ (বিয়ে) হবে এটা এটা কুউন কথা! ইতি নামের মেয়েটি সাহাকে পছন্দ করে। সে তার বন্ধুদের নির্দেশ দিল পাতিকে আড়ে আন। তার বন্ধুরা পাতিকে নিয়ে আসার পর ইতিকে বললো, “আব (এখন) বস্তায় ভর।”




 এবার এই গল্পটাকে সংক্ষিপ্ত করে এভাবে লেখা যায়ঃ
পাতি অজ, অঘারাম। সাহা অনাস। কুউন আকদ! আড়ে আন। আব ভর ইতি।

খাটি বাংলা উপসর্গঃ 

পাতি, অজ, অঘা, রাম, সা, হা, অনা, স, কু, উন, আ, কদ, আড়, আন, আব, ভর, ইতি, আ,সু,নি,বি =২১ টি
আ,সু,নি,বি খাটি বাংলা এবং তৎসম দুই ধরণের উপসর্গেই আছে। তাই এরা কমন। বাকী যা থাকে সেগুলো সবই (বিদেশী ছাড়া) তৎসম উপসর্গ (২০টি)। কাজেই এই সংক্ষিপ্ত গল্পটা মনে রাখতে পারলেই উপসর্গের খেল খতম ইনশাল্লাহ।

তৎসম উপসর্গঃ 

প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ = ২০ টি।

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪

বাংলা সাহিত্যের টুকিটাকি (১ম পর্ব)


বাংলা সাহিত্যের টুকিটাকি (১ম পর্ব)

১. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন হলো?
উত্তরঃ চর্যাপদ।

২. আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবির নাম কী?
উত্তরঃ আলাওল।

৩. যুগসন্ধির কবি হলেন?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত।

৪. অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হলেন?
উত্তরঃ মধুসূদন দত্ত।

৫. বাংলা ভাষার ‘ইতিবৃত্ত’ গ্রন্থটি রচনা করেন?
উত্তরঃ মুহম্মদ শহীদুল্লাহ।

৬. বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস রচনা করেন?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৭. রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক হলো?
উত্তরঃ ডাকঘর।

৮. জাতীয় কবির রচনা একটি বই?
উত্তরঃ চন্দ্রবিন্দু।

৯. কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্যটি কত সালে প্রকাশিত হয় ?
উত্তরঃ ১৯২২ সালে।

১০. ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়